Friday, June 26, 2026

হম্বিতম্বি-ই সার, ভাগের আসনেই প্রার্থী দিতে পারছেনা আব্বাসের দল, ফেরাচ্ছে ৪ আসন

Date:

Share post:

অনেক হম্বিতম্বি করে দুই শরিকের কাছ থেকে আসন নিয়েছে৷

অথচ এখন প্রার্থীই খুঁজে পাচ্ছেন না আব্বাস সিদ্দিকি৷

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) এই ‘পারফরম্যান্সে’ চূড়ান্ত বিড়ম্বনায় সংযুক্ত মোর্চার বাকি দুই শরিক, বাম ও কংগ্রেসের নেতারা। প্রথম দফার ভোটের মাত্র ১৫ দিন আগে এ খবর প্রকাশ্যে আসায় বেশ অস্বস্তিতে সংযুক্ত মোর্চা।

প্রসঙ্গত, মোর্চার শরিক হিসাবে ISF-এর হাতে এসেছে একুশের বিধানসভা ভোটের ৩০টি আসন৷ এখন ৩০ আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থীই খুঁজে পেল না আব্বাস সিদ্দিকির দল। তাই একেবারে শেষ মুহূর্তে এসে ওই ৪ আসনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ (ISF)। ওই আসনে প্রার্থী দেবে অন্য শরিকরা৷

ISF সভাপতি শিমূল সোরেন শুক্রবার প্রার্থীর অভাবের কথা স্বীকার করে বলেছেন, “৩০ আসনে নয়, তারা লড়বেন ২৬টি আসনে”। ভোটের আগেই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দলের এই হাল দেখে কার্যত ‘ভেঙ্গে’ পড়েছে শরিক বাম ও কংগ্রেস৷

আরও পড়ুন-ভোটে লড়তেই চাইছেন না মিঠুন,চেষ্টা চালাচ্ছেন বিজয়বর্গীয়, বিভ্রান্ত গেরুয়া শিবির

আসন সমঝোতার বৈঠকগুলিতে আব্বাস এবং তাঁর দলের অন্য নেতারা দাপটের সঙ্গে দাবি করছিলেন, তাঁদের দল এবারের নির্বাচনে বাংলায় ‘ফ্যাক্টর’ হতে চলেছে। আসন রফা নিয়ে আলোচনার শুরুতে আব্বাস কমপক্ষে ৪৪টি আসন দাবি করেছিলেন।চাহিদামাফিক আসন না দেওয়ায় ব্রিগেড-মঞ্চে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে কটাক্ষ পর্যন্ত করেছিলেন আব্বাস সিদ্দিকি৷ বিস্তর জল ঘোলা করার পর, ISF-কে ৩০ আসন ছাড়ে বামেরা (Leftfront)। কংগ্রেসও (Congress) বাড়তি ৭ আসন ছাড়ে৷

অথচ এই মুহুর্তে মোর্চা নেতারা বিস্মিত হয়ে দেখছে, বামেরা যে ৩০ আসন ISF-কে ছেড়েছে, তার ৪টিতে এখনও প্রার্থীই খুঁজে পায়নি আব্বাস। তাই ৩০ নয়, এবার ২৬ আসনে ISF লড়বে৷ নন্দীগ্রাম এবং আরও ৩ আসনে প্রার্থী দেবে বামেরাই৷

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...