Monday, April 6, 2026

১৪ মার্চ রবিবার নন্দীগ্রাম দিবসেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল

Date:

Share post:

আগামী রবিবার ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে (Nandigram Divas) নির্বাচনী ইস্তেহার (Manifesto) প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস (TMC)। এর আগে গত বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banarjee) ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। কিন্তু জখম হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তা থমকে যায়। তাহলে কবে হবে ইস্তেহার প্রকাশ তা নিয়ে জোর জল্পনা ছিল। এবার সেই জল্পনার অবসান হল।

শোনা যাচ্ছে, নন্দীগ্রাম দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে হাজির থেকে ইস্তেহার প্রকাশ করবেন। রাজনৈতিক মহল মনে করছে, নন্দীগ্রাম শহিদ দিবস ও তৃণমূলের জমি আন্দোলনের কথা মাথায় রেখেই ১৪ মার্চ ইস্তেহার প্রকাশের দিন ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। তা খুব তাৎপর্যপূর্ণ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...