Monday, April 6, 2026

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

Date:

Share post:

বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কারণ, নতুন ফলন বেশি পরিমাণে উঠতে শুরু করেছে। রাজ্যে ভালো ফলন ও মহারাষ্ট্র থেকে আসা পেঁয়াজের দাম কয়েকদিন ধরে কমছে। ফলে কৃষি বিপণন বিশেষজ্ঞরা মনে করছেন এখন পেঁয়াজের দাম অনেকটাই কমবে।

কয়েকদিন আগেও মহারাষ্ট্র থেকে আসা পেঁয়াজের পাইকারি এক কেজির দাম ছিল ৪০ টাকার আশপাশে। এখন তা ২২-২৩ টাকায় নেমে এসেছে। পশ্চিমবঙ্গে উৎপাদিত পেঁয়াজ, যা পাইকারি বাজারে কেজি প্রতি ৩০ টাকা বা ৩০ টাকার সামান্য কিছু বেশি ছিল এখন তা ১৯ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় পেঁয়াজ এখন খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকার আশপাশে। মহারাষ্ট্রের পেঁয়াজের দাম খুচরো বাজারে ৩৫-৪০ টাকার মধ্যে।

আরও পড়ুন : ১২ মার্চ, শুক্রবারের বাজার দর

রাজ্য সরকারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর টাস্ক ফোর্সের সদস্য কমল দে’র কথায়, কিছুদিনের মধ্যে খুচরো বাজারে পেঁয়াজের দাম ২০ টাকার আশপাশে চলে আসতে পারে।

অন্যদিকে বেশি পরিমাণে ফলন উঠতে শুরু হওয়ার পর চাষিরা পেঁয়াজের কম দাম পাচ্ছেন। কিছুদিন আগেও ১৫ টাকা কেজি দরের আশপাশে দাম পাচ্ছিলেন চাষিরা। এখন তা ৯ টাকায় নেমে এসেছে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...