Tuesday, March 31, 2026

সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক শংকর

Date:

Share post:

সাহিত্য আকাদেমি পুরস্কার (Sahitya Akademi) পাচ্ছেন সাহিত্যিক শংকর।  ‘ একা একা একাশি’ বইটির জন্য শংকর (Shankar) এই পুরস্কার পাচ্ছেন। শুক্রবার দিল্লিতে সাহিত্য আকাদেমির শীর্ষ আধিকারিকদের বৈঠকে এই বর্ষীয়ান সাহিত্যিকের নাম ঘোষিত হয়। ‘একা একা একাশি’ বইটি শংকরের ৮১তম জন্মদিনে প্রকাশিত হয়েছিল । এই বইটিকে শংকরের আত্মজীবনী মনে করা হয়। এখন তাঁর বয়স ৮৭। খুব স্বাভাবিকভাবেই সাহিত্যিক শংকরের এই সাহিত্য পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত বাংলার সাহিত্য মহল। ‘ তবে কিছুটা দেরিতে হলেও শংকরের সাহিত্য অকাদেমি প্রাপ্তিতে খুশি অনেকেই।

শংকরের জন্ম ১৯৩৩ সালে।তাঁর আসল নাম মণিশংকর মুখোপাধ্যায় । তবে শংকর নামেই খ্যাতি পান তিনি । ছোট থেকেই দুঃখ কষ্টে ভরা জীবন। কম বয়সে বাবার মৃত্যু। তারপর কেরানির চাকরিতে যোগ। এমনকী হকারিও করতে হয়েছে। তবে লেখা থেকে সরে যাননি তিনি। বিচিত্র জীবন অভিজ্ঞতা লেখায় উঠে এসেছে বারবার। ‘চৌরঙ্গি’ উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর সাড়া পড়ে যায় পাঠকমহলে। সত্যজিৎ রায় ‘জন অরণ্য’ উপন্যাস নিয়ে ছবি করেন। বিবেকানন্দের জীবন নিয়ে বই লিখেছেন শংকর। কয়েকটি উল্লেখযোগ্য বই– স্বর্গ মর্ত পাতাল, চরণ ছুঁয়ে যাই, সুবর্ণ সুযোগ।

Advt

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...