Monday, April 6, 2026

জনতার মন জিততে ট্রেনেই প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী

Date:

Share post:

মিটিং-মিছিল বা জনসভা নয়। এবার সরাসরি লোকাল ট্রেনে উঠে ভোটের প্রচার শুরু করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রামদাস। নিত্যযাত্রীদের কাছে হাতজোড় করে সকলকে বললেন, “আমি ক্যানিংয়ের ছেলে। তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছি। আপনাদের সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করব” । প্রচারে বেড়িয়ে তিনি সমবয়সীদের সঙ্গে হাত মেলান। পাশাপাশি গুরুজনদের প্রণাম করে ভোট প্রার্থনাও করেন।

শুক্রবার সকাল সকাল শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং প্ল্যাটফর্মের হকার থেকে শুরু করে নিত্য যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। সেইসঙ্গে স্টেশনের মন্দিরে প্রণামও করেন। এরপর ক্যানিং প্লাটফর্ম থেকে তিনি আপ শিয়ালদহ ক্যানিং লোকাল ট্রেনে ওঠে। ট্রেনের মধ্যে রেল যাত্রীদের সঙ্গে তৃণমূলের প্রার্থী পরেশ রামদাস কথা বলেন এবং ভোট দেওয়ার জন্য আবেদন জানান তাঁদের। ট্রেনটি তালদি স্টেশনে দাঁড়ালে সেখানেই নেমে যায় ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রামদাস। এরপর তিনি ক্যানিং বন্ধুমহল প্রাঙ্গণে একটি তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। ট্রেনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্যালেন্ডার কার্ড বিতরণ করেন তিনি। বাড়ি বাড়ি না গিয়ে ট্রেনে প্রচার কেন? এর উত্তরে তৃণমূল প্রার্থী পরেশ রামদাস বলেন, “মানুষ জীবিকার তাগিদে সকাল সকাল কলকাতার উদ্দেশে বেরিয়ে পড়েন। এর ফলে বাড়িতে গিয়েও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না। আর তাই তাঁদের সাক্ষাৎ পেতেই লোকাল ট্রেনে ভোট প্রচারের সিদ্ধান্ত।”

আগামী ৬ এপ্রিল রাজ্যের তৃতীয় দফায় এই বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস। নির্বাচনে জিততে মরিয়া তার দল। তাই কোমড় বেঁধে লেগে পড়েছেন ময়দানে।

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...