Friday, June 26, 2026

প্রচারে রাজ্যে আসছেন সোনিয়া,রাহুল, প্রিয়াঙ্কা, নাম নেই ‘বিদ্রোহী’ নেতাদের

Date:

Share post:

একুশের বঙ্গ-ভোটের প্রথম দফার প্রচারের জন্য রাজ্যে আসছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মনমোহন সিং সহ মোট ৩০ জন নেতা৷

দলের “তারকা প্রচারক”-দের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস (Congress)৷ সেই তালিকাতেই রয়েছে এই সব নাম৷ আছেন নভজ্যোত সিং সিধু, সচিন পাইলট, মহম্মদ আজহারউদ্দিনও৷ কংগ্রেস সভাপতি পদে বদল চেয়েছিলেন যে ২৩ জন নেতা, সেই ‘বাগী’ নেতাদের একজনকেও রাখা হয়নি এই তালিকায়৷ ‘তারকা প্রচারক’-দের তালিকায় বাংলা থেকে রয়েছেন অধীর চৌধুরি, আব্দুল মান্নান, দীপা দাশমুন্সি, অভিজিৎ মুখোপাধ্যায়৷

তালিকায় দেখা যাচ্ছে, গোলাম নবি আজাদ, আনন্দ শর্মা, কপিল সিব্বল, মণীশ তিওয়ারির মতো যে নেতাদের নাম নেই৷ এই নেতারাই দলের মধ্যে নেতৃত্বে বদলের দাবি তুলেছেন৷ এদের কাউকেই বাংলায় প্রথম দফার ভোটের প্রচারে ব্যবহার করছে না কংগ্রেস৷ জানা যায়নি, কংগ্রেস শীর্ষনেতারা শুধুই কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করবেন, না’কি, শরিক দলের প্রার্থীদের হয়েও সমর্থন চাইবেন !

আরও পড়ুন- জনতার মন জিততে ট্রেনেই প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...