Tuesday, March 10, 2026

প্রথম দফা ভোটেই ৭০ হাজার জওয়ান, এত বাহিনী কেন? উঠছে প্রশ্ন

Date:

Share post:

বিরোধীদের (on demand of opposition parties)দাবিকে মান্যতা দিয়ে ভোট ঘোষনার আগে থেকেই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী(Central force appointed for assembly election) এসেছে রাজ্যে। প্রথম দফার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফাতেই রাজ্যে মোতায়েন হয়ে যাবে ৭০ হাজারের বেশি জওয়ান। কিন্তু এত বাহিনী কেন? রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত জওয়ান আনা হচ্ছে কেন?

রাজ্যে প্রথম দফার ভোট ২৭ মার্চ। ভোট হবে ৩০টি কেন্দ্রে। শুক্রবার পর্যন্ত শুধু এই দফার জন্যই রাজ্যে চলে এসেছে ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও ২১০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠানো হয়েছে নির্বাচনী পর্যবেক্ষকদের তরফে। সেই দাবিতেও মিলেছে অনুমোদন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার আগেই রাজ্যে পৌঁছবে মোট ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ৭০ হাজারেরও বেশি জওয়ান।

 

ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই। এরপর রাজ্যের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে, অজয় নায়েক আসার আগে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। তার পর আরও ২০০ কোম্পানি।

 

নির্বাচনী বিশ্লেষকদের হিসেব অনুযায়ী ২০১৬ সালের বিধানসভা ভোটে যত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, এ বারের নির্বাচনে কেবল প্রথম দফাতেই মোতায়েন হচ্ছে প্রায় সম সংখ্যক বাহিনী। আট দফার ভোটে নিযুক্ত করা হচ্ছে আগের ভোটের চেয়ে প্রায় দশ গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী। ২০১৬ সালের বিধানসভা ভোট হয়েছিল সাত দফায়। এ বার ভোট হচ্ছে আট দফায়। এ বার প্রথম দফাতেই মোতায়েন করা হচ্ছে সাতশোর বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এর আগে কোনও দিন মোয়াতেন হয়েছে কি না, তা মনে করতে পারছেন না রাজ্যবাসী।

Advt

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...