Monday, April 6, 2026

লকডাউনের পথে এবার পুণেও

Date:

Share post:

নাগপুরের পর এবার পুণে। পুণের করোনা পরিস্থিতি নিয়ে এবার আলোচনায় বসলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার সাংসদ, বিধায়ক ও মেয়র। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে মহারাষ্ট্রের ওপর। সংক্রমণ ঠেকাতে সোমবার থেকেই নাগপুরে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এবার সেই পথেই হাঁটছে পুণেও। উল্লেখযোগ্য ভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই সেখানে কার্যকর করা হয়েছে রাত্রীকালীন কার্ফু। প্রশাসন সূত্রে খবর, এতে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে এই শহরেও পূর্ণ লকডাউনের জারি করতে পারে উদ্ধব ঠাকরের প্রশাসন।


আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুণেতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। ৩১ মার্চ পর্যন্ত এই শহরে বন্ধ থাকবে স্কুল-কলেজ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হোটেল ও রেস্তোরাঁ। এমনকি নিষেধাজ্ঞা জারি হয়েছে শপিং মলগুলিতেও। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেগুলিকে বন্ধ রাখা হবে। আংশিকভাবে বন্ধ থাকবে পার্কও।

উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউ আসতেই মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণের মাত্রা ১৪ হাজারে ছুঁয়েছে। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ যাতে আরও না ছড়ায় তাই এই সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব প্রশাসন।

Advt

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...