Monday, April 6, 2026

খানাকুলে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা: বোমাবা‌জি-গুলি

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল হুগলির (Hoogli) খানাকুল। খানাকুল (Khanakul) অনন্তনগর বাজার এলাকায় বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উদ্ধার হয় গুলির খোল, বেশ কয়েকটি তাজা বোমা।

স্থানীয় সূত্রে খবর, খানাকুলে বেশ কয়েক মাস ধরেই শাসকদলের দুই গোষ্ঠীর কোন্দল চলছে। শেখ রাঙা ও নজিবুল করিম- এই দুই তৃণমূল (Tmc) নেতার অনুগামীদের ক্ষমতা ও এলাকা দখলের লড়াই চলছে।

আরও পড়ুন:কান্দাহার বিমান অপহরণ সামলাতে নিজে পণবন্দি হতে চেয়েছিলেন মমতা, বললেন যশবন্ত

শনিবার সকালে শেখ রাঙার অনুগামীরা হঠাৎই অনন্তনগর বাজারে ভিড় জমান। সেই সময় নজিবুল করিমের লোকজন বাজারে হাজির হলে দুই গোষ্ঠীর  মধ্যে শুরু হয় বচসা। তার পর  হাতাহাতি। দু’পক্ষের মধ্যে  বোমাবাজি হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান খানাকুল থানার ওসি কৌশিক সরকার, অনিল রাজ সহ বিশাল পুলিশবাহিনী। তাঁরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।

ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে, পাশাপাশি বেশ কয়েকটিগুলির খোল উদ্ধার হয়। উত্তেজনা থাকায় এলাকায় চলছে পুলিশের টহলদারি।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...