Friday, April 3, 2026

২১ এর ভোটের ম্যাসকট জলদাপাড়ার একশৃঙ্গ গন্ডার

Date:

Share post:

ভোট ময়দানে এ বার নামতে চলেছে ২০২১ বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) ম্যাসকট (Mascot)। একশৃঙ্গ গন্ডার-রূপী এই ম্যাসকট আলিপুরদুয়ার (Alipurduyar) জেলার জলদাপাড়ায় (jaldapara) আত্মপ্রকাশ করেছে। বিধানসভা ভোটে জেলার নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রচারের জন্য এই ম্যাসকটকেই ব্যবহার করবে আলিপুরদুয়ার জেলা নির্বাচনী দফতর। শুক্রবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে এই ম্যাসকটের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা নির্বাচন আধিকারিক সুরেন্দ্র কুমার মিনা।

দেশ-বিদেশের ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণ জলদাপাড়া জাতীয় উদ্যানের একশৃঙ্গ গন্ডার।

১৯৭৬ সাল থেকে জলদাপাড়া অভয়ারণ্য হিসেবে পরিগণিত হয়। ২০১২ সালে জলদাপাড়া জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়। ১৯৮৫ সালে এখানে গন্ডারের সংখ্যা ছিল মাত্র ১৪ টি। সেই সময় থেকেই গন্ডার রক্ষা করার জন্য সংরক্ষণের উপরে জোর দেওয়া হয়। সেই বিরল প্রানি চলতি ভোটযুদ্ধের ম্যাসকট যারপরনাই খুশি এলাকাবাসী

Advt

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...