Tuesday, March 24, 2026

কান্দাহার বিমান অপহরণ সামলাতে নিজে পণবন্দি হতে চেয়েছিলেন মমতা, বললেন যশবন্ত

Date:

Share post:

পণবন্দি হতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)! তিনি তখন অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী। কান্দাহার বিমান অপহরণকাণ্ড নিয়ে দেশ যখন তোলপাড় তখন নিজে পণবন্দি হয়ে অপহৃত বিমানযাত্রীদের উদ্ধারের বার্তা দেন মমতা। শনিবার সেকথা ফাঁস করলেন বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী যশবন্ত সিনহা (yashbant sinha)।

এদিন কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন বিজেপি নেতা তথা বাজপেয়ী জমানার হেভিওয়েট মন্ত্রী। তখনই ফাঁস করেন এক গোপন তথ্য। মমতার দেশপ্রেম ও মানবিক ভাবনা তুলে ধরতে গিয়ে যশবন্ত পুরনো ঘটনার স্মৃতিচারণ করেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন ফাইটার। কান্দাহারে বিমান অপহরণের ঘটনা নিয়ে মন্ত্রিসভায় এক বৈঠক চলছিল। সেখানে মমতা প্রস্তাব দেন, তিনি পণবন্দি হতে রাজি। নিজের মুখে মমতা বলেছিলেন, বাকি পণবন্দিদের প্রাণ বাঁচাতে তিনি জঙ্গিদের কাছে পণবন্দি হতেও রাজি। সেই সময় বাজপেয়ী সরকারের অংশ ছিলেন মমতাও।

আরও পড়ুন:বাড়ি বাড়ি বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে, তৃণমূলের ইস্তাহারে বড় চমক

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান অপহরণ করে পাক জঙ্গিরা। যাত্রীবাহী বিমানটি অপহরণ করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় মাসুদ আজহারের ভাই মহম্মদ রউফ ও দাদা ইব্রাহিম আজহার। এই কাজে প্রত্যক্ষ মদত ছিল পাক আইএসআইয়ের। অপহৃত বিমানযাত্রীদের মুক্ত করতে জঙ্গি মাসুদ আজহারকে কাশ্মীরের জেল থেকে ছাড়তে বাধ্য হয়েছিল তৎকালীন বাজপেয়ী সরকার। এরপরই জইশ-এ-মহম্মদ জঙ্গি সংগঠন তৈরি করে মাসুদ। সেইসময় এই ইস্যুতে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বিরোধীদের তীব্র রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হয়েছিল।

Advt

Related articles

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...