Friday, April 3, 2026

‘স্বেচ্ছাচার চালাচ্ছে মোদি সরকার’, তৃণমূলে যোগ দিয়ে বললেন যশবন্ত

Date:

Share post:

বাজপেয়ী জামানায় অর্থ মন্ত্রকের পাশাপাশি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। তবে সময়ের সঙ্গে সঙ্গে গেরুয়া শিবিরের অন্দরে পরিবর্তন হয়েছে অনেকখানি। বিজেপির ব্যাটন উঠেছে মোদি-শাহদের হাতে। বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্দ হয়ে একাধিকবার প্রকাশ্যে তাদের সমালোচনা করতে দেখা গিয়েছে প্রবীণ নেতৃত্বদের। সেই তালিকায় অন্যতম নাম যশবন্ত সিনহা(Yashwant Sinha)। মোদি-শাহদের বিরুদ্ধে সরব হয়ে দু’বছর আগে বিজেপি ছেড়েছিলেন তিনি। এবার বঙ্গ নির্বাচনের প্রাক্কালে তৃণমূলে যোগ দিলেন যশবন্ত। শনিবার তৃণমূল(TMC) ভবনে সুদীপ-ডেরেক-সুব্রতদের উপস্থিতিতে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নেন তিনি। পাশাপাশি এই বিজেপি সরকারের(BJP government) বদল চেয়ে গেরুয়া নেতৃত্বে তীব্র সমালোচনা করেন যশবন্ত।

আরও পড়ুন:২১ এর ভোটের ম্যাসকট জলদাপাড়ার একশৃঙ্গ গন্ডার

তৃণমূলে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘দেশের সমস্ত গণতান্ত্রিক সংস্থাগুলি দুর্বল হয়ে পড়েছে। বিচার বিভাগগুলোরও একই অবস্থা। ফলে বিজেপি সরকারের বিরোধিতা করার মতো কেউ নেই।’ এরপরই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে যশোবন্ত বলেন, ‘স্বেচ্ছাচার চালাচ্ছে মোদি সরকার। দেশের কৃষকরা এখন উৎপীড়িত। কোথায় কী হচ্ছে দেখার কেউ নেই। যেনতেন প্রকারে ভোটে জেতাই বিজেপির লক্ষ্য।’ পাশাপাশি যশবন্ত আরো জানান, ‘বিজেপির প্রাক্তন শরিকরা এখন আর কেউ নেই। অকালি দল, শিবসেনা সবাই বিজেপির সঙ্গ ছেড়ে চলে গিয়েছে। কারণ এই বিজেপির সঙ্গে চলা যায় না।’ এদিন যশবন্ত সিনহার হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘দলের পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন যশবন্তজি।’ সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ‘প্রায় এক ঘণ্টা মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে যশবন্ত সিনহাজির কথা হয়েছে। যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, জশবন্তজি আমাদের নৈতিক ও মানসিক সমর্থন দিয়েছেন।’

Advt

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...