Friday, April 3, 2026

খাবারের সঙ্গেই সূচ, অস্ত্রোপচারে সাফল্য পেলেন চিকিৎসকরা

Date:

Share post:

অবিশ্বাস্য হলেও সত্যি! পেটের ভিতর তিন তিনটে সূচ। সেগুলি নিয়েই একমাস ধরে ঘুরে বেড়াচ্ছিলেন রোশনি। কিন্তু হঠাৎ শুরু হয় রক্ত বমি। সঙ্গে অসহ্য পেট, গলা ও পিঠে ব্যথা। পরীক্ষা করে চিকিৎসকরা জানান তাঁর পেটের ভিতর রয়েছে তিনটি সূচ। এরপরই তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচার করে সফল হন চিকিৎসকরা। আপাতত স্থিতিশীল রয়েছেন শিবপুরের রোশনি খাতুন নামে ওই কিশোরী।

কিন্তু কী করে পেটের ভিতর সূচ গেল? পরিবার সূত্রে জানা যায়, এক আত্মীয়ের বাড়িতে গিয়ে খাবারের সঙ্গে পাঁচটি সূচ খেয়ে ফেলেন তিনি। অস্বস্তি হতেই বমি করলে বেরিয়ে আসে দু’টি। কিন্তু খাবারের সঙ্গে আরও ৩টি সূচ যে পেটে চলে গিয়েছে, সেটা জানতে পারেননি রোশনি। গত সপ্তাহে অসুস্থ বোধ করলে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক সিরাজ আহমেদকে দেখান। সূচ খেয়ে ফেলার কথা জানার পর এক্সরে এবং এন্ডোস্কপি করে চিকিৎসকরা জানতে পারেন, একটি কিডনিতে, একটি গলার নলি এবং তৃতীয় সূচটি রোশনির স্পাইনাল কর্ডে আটকে রয়েছে। এর পরেই চিকিৎসক সিরাজ আহমেদের নেতৃত্বে ৪ জন চিকিৎসকের একটি দল তৈরি করে শুক্রবার অস্ত্রোপচার হয় কিশোরীর। অস্ত্রোপচারের দ্বারাই সূচগুলি বের করে আনেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর ডক্টর আহমেদ বলেন, “কিডনিতে আটকে থাকা সূচটি বের করতে খুবই ঝুঁকি নিতে হয়। এটা সফল না হলে ইনফেকশন বেড়ে গিয়ে আরও জটিল আকার নিত।”

Advt

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...