Friday, April 3, 2026

ভাঙা পায়েই খেলা, ভাঙা পায়েই নবান্ন দখল: নয়া স্লোগান বেঁধে দিলেন অভিষেক

Date:

Share post:

নন্দীগ্রামে দিবস উপলক্ষ্যে পদযাত্রা। আর তার শুরুতেই বিধানসভা নির্বাচনের নয়া স্লোগান বেঁধে দিলেন তৃণমূল (Tmc) সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। মিছিল শুরুর আগে অভিষেক তাঁর ভাষণে বলেন, “যদি কেউ ভাবে পা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) দমিয়ে রাখব, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। ভাঙা পায়েই খেলা হবে। ভাঙা পায়েই নবান্ন (Nabanno) দখল হবে”।

রবিবার, গান্ধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিলের আয়োজন করে তৃণমূল। পদযাত্রার আগে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে বক্তব্য রাখেন অভিষেক। সেখানেই খেলা হবে স্লোগানের সঙ্গে তিনি জুড়ে দেন এবার “ভাঙা পায়েই খেলা হবে”। অর্থাৎ কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দমিয়ে রাখা যাবে না তারই স্পষ্ট বার্তা দেন অভিষেক। বাংলায় বহিরাগত হঠানোর ডাক দেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, আগামী ৫০ দিন বাংলার মাটিতে লড়াই চলবে। “প্রাণ যাক, দিল্লির কাছে মাথা নত করব না। বহিরাগতদের কাছে মাথা নত করব না”। হুইলচেয়ারেই পদযাত্রায় অংশ নেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:মাদক পাচারের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কনস্টেবল

Advt

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...