Saturday, April 4, 2026

নন্দীগ্রাম দিবসে শুভেন্দুকে এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি

Date:

Share post:

চরম উত্তেজনা সোনাচূড়ায়। নন্দীগ্রাম দিবসে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঢুকতে না দেওয়ার হুমকির অভিযোগ ওঠে। বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মী।

১৪ মার্চ রবিবার নন্দীগ্রাম দিবসে তৃণমূল ও বিজেপির তরফে একাধিক কর্মসূচি রয়েছে। শহিদ বেদিতে মাল্যদান করার কথা নন্দীগ্রামের ‘ভূমিপুত্র’ এবং বিজেপি (BJP ) প্রার্থী শুভেন্দু অধিকারীর। কিন্তু তার আগেই এদিন সকালে নন্দীগ্রামের সোনাচূড়ায় নজরে পড়ল শুভেন্দুর বিরুদ্ধে একাধিক পোস্টার। ওই পোস্টারে শুভেন্দুকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করা হয়েছে। অভিযোগ, তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীকে সোনাচূড়ায় ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। হাতাহাতিতে জড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীরা।

আরও পড়ুন-নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই রাজপথে তৃণমূলনেত্রী, শুরু করবেন জেলা সফরও

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পরে এলাকায় কেন্দ্রীয় বাহিনী দখল নিলে বিজেপি শান্ত হয় এলাকা। পরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এলাকায় ঢুকতে পারেন।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...