Monday, April 6, 2026

সঞ্জনার সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন ক্রিকেটর যশপ্রীত বুমরাহ

Date:

Share post:

সোমবারই সাত পাকে বাঁধা পড়লেন ক্রিকেটর যশপ্রীত বুমরাহ। পাত্রী টিভি সঞ্চালিকা সঞ্জনা গণেশন। গোয়ার এক বিলাসবহুল হোটেলে বিয়ের সব বন্দোবস্ত করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পক্ষের পরিবারের লোকজন এবং বুমরাহ-সঞ্জনার খুব কাছের কয়েকজন বন্ধু।

আগেই জানা গিয়েছিল রবিবারই তাঁদের বিয়ের সব আচার অনুষ্ঠান ছাড়াও সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। সেখানেও ছিলেন দুই পরিবারের গুটি কয়েক সদস্য। সূত্র মারফত খবর, এই বিয়ের অনুষ্ঠানকে প্রচারের আলোয় নিয়ে আসতে রাজি নন যশপ্রীত ও সঞ্জনা।

আরও পড়ুন-উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম জইশ কমান্ডার সাজ্জাদ আফগানি

জানা গিয়েছে, কয়েক বছর আগে বিসিসিআইয়ের বাৎসরিক অনুষ্ঠানে দু’জনের প্রথম সাক্ষাত হয়েছিল। আর সেখানেই নাকি ২৭ বছরের সঞ্জনার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের শুরু। যদিও বুমরা ও সঞ্জনা এই বিষয়টি নিয়ে কোনওদিনই কোনও কথা বলেননি। মোতেরায় গোলাপি বলের টেস্ট খেলার পরেই ছুটি নিয়ে ছিলেন যশপ্রীত বুমরাহ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...