Wednesday, June 24, 2026

বরযাত্রীর পাতে মাংস কম, বিয়ে ভেঙে দিলেন কনে

Date:

Share post:

এক টুকরো মাংসের জন্য কুরুক্ষেত্র। শুধু হইহট্টগোলই থেমে থাকেননি বর পক্ষ। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। এমনকি কনের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শেষমেশ বিয়ে ছেড়ে উঠে আসেন কনে। ওই আসরেই বিয়ে ভেঙে কনে জানান, এক টুকরো মাংসের জন্য যে বাড়ির লোক কুরুক্ষেত্র বাঁধাতে পারে, সেই বাড়িতে কোনওমতেই মানিয়ে নিতে পারবে না সে।

আরও পড়ুন : সাক্ষাতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! দলত্যাগী নেতার দিকে ফিরেও তাকালেন না মমতা

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির বামুনারা এলাকায়।সেখান থেকে ৭০ জন বরযাত্রী সহ বর এসেছিল বিয়ে করতে। বরযাত্রীর জন্য আয়োজনের কোনও ত্রুটি রাখেনি কনেপক্ষ। দুপুরে মসজিদে বিয়ে হয় তাঁদের। বাড়িতে কাজী এসে রীতি মেনেই রেজিস্ট্রেশন করান । তারপর শুরু হয় উৎসব, খাওয়া–দাওয়া। এরপরই বরপক্ষের পাতে মাংস কম পড়াত যাবতীয় গন্ডগোলের সূত্রপাত হয়।
এরপর কনেপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ এসে বর, তার বাবা এবং বেশ কয়েকজন আত্মীয়কে আটক করে। যদিও লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তরা ছাড়া পেয়ে যায়।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...