Wednesday, June 24, 2026

সাক্ষাতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! দলত্যাগী নেতার দিকে ফিরেও তাকালেন না মমতা

Date:

Share post:

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন হোটেলের বাইরে। কিন্তু নীট ফল জিরো! একদা মমতা ঘনিষ্ঠ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দলত্যাগী তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyamaprasad Mukherjee) দিকে ফিরেও তাকালেন না তৃণমূল (TMC) নেত্রী। পাত্তা না দিয়ে সোজা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (CM)!

আরও পড়ুন : ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে ৮টি জনসভা মমতার

রাজ্যের বস্ত্র, নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক শ্যামাপ্রসাদ পরিবর্তনের বছর ২০১১ সালে তৃণমূলের টিকিটে জিতে মন্ত্রী হয়েছিলেন। ২০১৬ সালে মমতা ঝড়েও পরাজিত হন। একদা বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতিও ছিলেন। কিন্তু হঠাৎ করে বিদ্রোহী হয়ে তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে।

শ্যামাপ্রসাদবাবু আশায় ছিলেন গেরুয়া শিবিরের প্রার্থী হবেন। কিন্তু সে গুড়ে বালি! একুশের নির্বাচনের আগে (WB Assembly Election) তাঁকে নিয়ে প্রহসন করা হয়েছে, টিকিট দেয়নি বিজেপি।

টিকিট না পাওয়ায় আজ, সোমবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলে আসেন তিনি। সকালে প্রায় দু’ঘন্টা দাঁড়িয়ে থাকেন হোটেলের বাইরে। অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হতেই তিনি ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির বিরুদ্ধে। বলেন, বিজেপিতে প্রার্থী হতে গেলে সাড়ে তিন কোটি টাকা দিতে হবে। তবে তিনি একবারও সরাসরি বললেন না যে তৃণমূলে যোগ দেবেন। বলেন, একবার দিদির সঙ্গে কথা বলতে চান ব্যক্তিগত প্রয়োজনে। যায় হোক না কেন, বিজেপি যে তাঁর সঙ্গে খেলা করেছে, সেটা আলবাদ বুঝেছেন শ্যামাপ্রসাদ!!!

Advt

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...