Friday, April 3, 2026

হেভিওয়েটদের প্রচারে সরগরম সোমবার

Date:

Share post:

সোমবারে হেভিওয়েট প্রচার দক্ষিণবঙ্গ জুড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), তৃণমূল (Tmc)সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) -সবারই রয়েছে আজ জঙ্গলমহল এবং তার আশপাশে। যদিও কপ্টার বিভ্রাটে ঝাড়গ্রাম (Jhargram) যাচ্ছেন না আমিত। খড়গপুর থেকেই তাঁর ভিডিওবার্তা শোনানো হবে।

পুরুলিয়ায় জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী। হুইলচেয়ারে (Wheelchair) বসেই ভাষণ দেবেন ঝালদা হাইস্কুল মাঠে নির্বাচনী সভায়। পরের দুপুর ৩টেয় বলরামপুরে সভা মমতার।

পশ্চিম মেদিনীপুরে আজ ২টি জনসভা ও রোড শো যুব তৃণমূল সভাপতির। প্রথম সভা দাঁতনে। মোহনপুরের নীলদা এলাকায় সভা করবেন তিনি। এরপর শালবনি বিধানসভা এলাকায় চন্দ্রকোণা রোডে দ্বিতীয় জনসভা। শেষে মেদিনীপুর সদরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর শহরে রোড শো করবেন অভিষেক।

নন্দীগ্রামে আহত হওয়ার পরে সোমবারই প্রথম জনসভা করছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও হেভিওয়েটদের সভা রয়েছে বিভিন্ন জায়গায়। সে কারণেই সতর্ক প্রশাসন। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল আশপাশের এলাকা।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...