Friday, April 3, 2026

অল ইংল‍্যান্ড ওপেনকেই পাখির চোখ সিন্ধুর

Date:

Share post:

বুধবার থেকে শুরু হতে চলেছে অল ইংল্যান্ড ওপেন(all England open)। এবার অল ইংল‍্যান্ড ওপেনকে পাখির চোখ পি ভি সিন্ধুর। সুইস ওপেনের ফাইনালে যাঁর কাছে হেরেছিলেন সিন্ধু, সেই ক্যারোলিনা মারিন চোটের কারণে খেলতে পারবেন না অল ইংল্যান্ড ওপেনে। তবে মারিন ছিটকে গেলেও প্রতিযোগিতা কঠিন হবে বলে মনে করছেন সিন্ধু।

এদিন এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সিন্ধু বলেন, “শেষ ৪টি প্রতিযোগিতায় মোটামুটি ভালই ছন্দে রয়েছি। থাইল্যান্ডে পারিনি তবে সেখান থেকে অনেক কিছু শিখেছি। সুইস ওপেনে ভাল খেলেছি, তবে যে ফল আশা করেছিলাম তা পাইনি। এখনও অনেক কিছু শেখার বাকি রয়ে গিয়েছে। সামনেই অল ইংল্যান্ড ওপেন, তার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। প্রচণ্ড কঠিন প্রতিযোগিতা। প্রতিটা পর্ব গুরুত্বপূর্ণ। অনেকটাই নির্ভর করে সেই দিন কোন খেলোয়াড় কেমন খেলতে পারছে তার ওপর। আমাকে সব সময়, সব প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের ১০০ শতাংশ দিতে হবে। প্রথম পর্ব থেকেই নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে।”

আরও পড়ুন:কোন স্ট্রাটেজিতে কুপকাত ইংল‍্যান্ড? জানালেন শার্দুল

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...