Monday, April 6, 2026

এবার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিলগ্নীকরণের পথে কেন্দ্র

Date:

Share post:

ফের বিলগ্নীকরণের পথে কেন্দ্র। এবার রাজ্যের গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে বিলগ্নীকরণ করতে চলেছে কেন্দ্র। শুধু তাই নয়, বিইএমএল লিমিটেড এবং মিশ্র ধাতু নিগম লিমিটেড সহ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিজেদের অংশীদারিত্ব কমিয়ে আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সোমবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের এক প্রশ্নের উত্তরে নায়েক লিখিতভাবে জানান, ‘‌প্রতিরক্ষা ক্ষেত্রের কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে অংশীদারিত্ব কমানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। সংস্থাগুলি হল, বিইএমএল লিমিটেড, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং মিশ্র ধাতু নিগম লিমিটেড। তবে এই প্রক্রিয়া বাজারের পরিস্থিতির উপর নির্ভর করেই সম্পন্ন হবে। তাই কত দিনের মধ্যে এই কাজ হবে তা এখনই বলা সম্ভব নয়’।‌ তবে, এই সমস্ত ক্ষেত্রেই সংস্থার স্বল্প অংশেরই বিলগ্নীকরণ করা হবে। সংস্থার পরিচালনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হবে না বলেই আশ্বস্ত করেছেন নায়েক।

Advt

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...