Friday, April 3, 2026

তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের, সিরিজে এগিয়ে গেল মর্গ‍্যানের দল

Date:

Share post:

তৃতীয় টি-২০( t-20) ম‍্যাচে হার ভারতের( india)। মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium ) ৮ উইকেটে জিতল ইংল‍্যান্ড( England )। এই জয়ের ফলে সিরিজে ২-১ এগিয়ে গেল ইয়ন মর্গ‍্যানের দল।

মঙ্গলবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মর্গ‍্যান। প্রথমে ব‍্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে বিরাট কোহলির দল। শুরুতেই উইকেট হারায় টিম ইন্ডিয়া। শূন‍্য রানে আউট হনে এল রাহুল। ১৫ রান করেন রোহিত শর্মা। ঈশান কিষান করেন ৪ রান। ভারতের হয়ে ৭৭ রান করেন কোহলি। ২৫ রান করেন পন্থ। ইংরেজদের হয়ে তিনটি উইকেট নেন মার্ক উড। দুই উইকেট নেন ক্রিস জর্ডান।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ইয়ন মর্গ‍্যানের দল। ইংল‍্যান্ডের হয়ে দুরন্ত ব‍্যাটিং জস বার্টলার। ৮৩ রান করেন তিনি। ৪০ রান করেন ব্রিস্ট্রো। ভারতের হয়ে একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল এবং ওয়াশিংটন সুন্দর।

এদিন করোনার কারণে দর্শক শূন‍্য স্টেডিয়ামে ভারত-ইংল‍্যান্ড ম‍্যাচ খেলা হয়।

আরও পড়ুন:আইপিএল-এর অন্যতম স্পনসর আপস্টক্স

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...