Friday, April 3, 2026

বিষ্ণুপুরে নাড্ডার রোড শো জমলো না

Date:

Share post:

প্রথম দু দফা ভোটের আগে জঙ্গলমহলকে পাখির চোখ করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনের নিরিখে জঙ্গলমহলে এগিয়ে রয়েছে বিজেপি। তাই, জঙ্গলমহলে নিজেদের শক্তি ধরে রাখতে বদ্ধপরিকর ভারতীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কুমারী টকিজ সিনেমা হল থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত মঙ্গলবার দুপুরে রোড শোতে সামিল হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
হুড খোলা গাড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার পাশাপাশি উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, কৈলাশ বিজয়বর্গীয় সহ জেলা নেতৃত্বের অনেকেই। রোড শো-এ হুড খোলা গাড়ি থেকে বিষ্ণুপুরবাসীর উদ্দ্যেশে হাত নেড়ে অভিবাদন জানান নাড্ডা। কার্যত কৌতূহলী কিছু মানুষ এবং কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন নাড্ডা ।
বিজেপির সর্বভারতীয় সভাপতিকে নিজেদের মধ্যে পেয়ে বিজেপি কর্মী সমর্থকদের সেই ভিড় চোখে পড়ল না। জেপি নাড্ডাকে স্বাগত জানাতে রাস্তার দুধারে বিষ্ণুপুরের কিছু উৎসাহী সমর্থক ছিলেন । আজ এই রোড শোর পর স্থানীয় একটি হোটেলে সাংগঠনিক বৈঠক করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর কোতুলপুরে নির্বাচনী সভা করবেন তিনি ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...