Thursday, June 25, 2026

ফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ৫৬২ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,৮০১.৬২ (⬇️ -১.১২%)

🔹নিফটি ১৪,৭২১.৩০ (⬇️ -১.২৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। যদিও সুসময় দীর্ঘস্থায়ী হল না। মাঝে কিছুদিন উত্থান পতনের পর ফের বড়োসড়ো পতন দেখল দালাল স্ট্রীট। বুধবার ফের বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৫৬২ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। টানা কয়েকদিন বৃদ্ধির পর এদিন হঠাৎ শেয়ারবাজারে যেভাবে পতন ঘটেছে তাতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৬২.৩৪ পয়েন্ট বা -১.১২ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,৮০১.৬২। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -১৮৯.১৫ পয়েন্ট বা -১.২৭ শতাংশ নেমে হয়েছে ১৪,৭২১.৩০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:বছরে ৫ লক্ষ কর্মসংস্থান, ন্যূনতম আয়ের নিশ্চয়তা, ইস্তেহারে ‘দিদির ১০ অঙ্গীকার’

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...