Monday, March 16, 2026

রোড শো-এ জনসমুদ্র: লোক নেই বলে পরপর সভা বাতিল বিজেপির, কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

শালতোড়ায় দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তাঁদের হুডখোলা গাড়িকে কেন্দ্রে রেখে রাস্তা দিয়ে যতদূর চোখ যায় শুধু কালো মাথা। শালতোড়ার রাস্তা জনসমুদ্রের রূপ নেয়। যে জায়গায় দাঁড়িয়ে অভিষেক বক্তৃতা দেন, সেই রাস্তার মোড়ে গলিগুলোতে পর্যন্ত তৃণমূল (Tmc) কর্মী-সমর্থকসহ স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে তাঁর ভাষণ শোনেন। জনগণের উপস্থিতি দেখে তৃণমূল সাংসদ বলেন, প্রখর রোদ্দুর মাথায় করে এতটা রাস্তা হেঁটে যাঁরা এসেছেন এবং দাঁড়িয়ে বক্তৃতা শুনছেন- তাঁরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে তৃতীয়বারের জন্য তৃণমূলকে জেতাবেন। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) মুখ্যমন্ত্রী হিসেবে বসাবেন।

বাঁকুড়ার (Bankura) তৃণমূল প্রার্থীকে নিয়েই বুধবার রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা বিজেপিকে কটাক্ষ করেন তিনি। বলেন, লোক হবে না বলে পরপর সভা বাতিল করছেন বিজেপি (Bjp)নেতৃত্ব। আর তৃণমূল নেত্রী ভাঙা পা নিয়েই লড়াই করছেন।

আরও পড়ুন:মমতাতেই আস্থা মুসলিমদের, প্রার্থী দিতে হিমশিম ভাইজানের

অভিষেক অভিযোগ করেন, “যত জয় শ্রীরাম বলেছে, তত বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম”। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলে বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেকোনো জায়গায় দুমিনিট কিছু না দেখে বাংলায় ভাষণ দিয়ে দেখান। শুধু তাই নয়, তৃণমূল সাংসদ বলেন তিনি এক টানা যতক্ষণ বলবেন ততক্ষণ হিন্দিতে বক্তৃতা দিতে পারেন।

Advt

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...