Saturday, April 4, 2026

‘এখনই সতর্ক না হলে আরও বাড়বে সংক্রমণ’, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক করলেন মোদি

Date:

Share post:

দেশে ফের করোনা সংক্রমণ(coronavirus) ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। পরিস্থিতিতে উদ্বিগ্ন মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য। বেশকিছু যাচ্ছে জায়গায় হয়েছে লকডাউন(lockdown)। এমন পরিস্থিতিতে মাঝেই বুধবার ফের রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে প্রত্যেকটি রাজ্য সরকারকে সতর্ক করে নরেন্দ্র মোদী জানান, ‘এখনই পদক্ষেপ নিন না নিলে সংক্রমণ আরো বাড়বে। হলে যত দ্রুত সম্ভব করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে আমাদের।’ এদিনের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি এবং করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করতে কি কি পদক্ষেপ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্র পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন। বেশ কিছু সেফ জোনে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। কিছু জায়গায় ১৫০ শতাংশ বেড়েছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে কী কী করা উচিত তার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাস্ক নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। আত্মবিশ্বাস যেন অতিরিক্ত আত্মবিশ্বাস না হয়। প্রয়োজনে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি আরো জানান, যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে সংক্রমিতদের। কিছু রাজ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে বেশি জোর দিতে হবে। সব রাজ্যে আরটিপিসিআর পরীক্ষা জরুরি বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:বাতিল তৃণমূলীদের ‘পাপ’ কেন নিচ্ছেন আদি বিজেপিরা! তীব্র কটাক্ষ কুণালের

পাশাপাশি করোনা ভ্যাকসিন অপচয় হচ্ছে বলেও এই দিনের বৈঠকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘একদিনে ৩০ লক্ষ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু রাজ্যে ভ্যাকসিন অপচয় হচ্ছে। অপচয়ের জন্য কিছু মানুষ ভ্যাকসিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...