Friday, April 3, 2026

বিজেপি সাংসদের অস্বাভাবিক মৃত্যুতে দলীয় সংসদীয় কমিটির বৈঠক স্থগিত

Date:

Share post:

হিমাচলপ্রদেশের বিজেপি সাংসদ রামস্বরূপ শর্মার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে । বুধবার দিল্লিতে তাঁর বাসভবন থেকে সাংসদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। হিমাচলপ্রদেশের মান্ডির এই সাংসদ গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন।  এটি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ।
তার মৃত্যুতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক পিছিয়ে দেওয়া  হয়েছে।
১৯৫৮ সালে হিমাচল প্রদেশের মান্ডিতে জন্ম হয় রামস্বরূপ শর্মার। প্রথমবার ২০১৪ সালে সাংসদ হন তিনি।২০১৯ সালে ফের নির্বাচিত হন। বিদেশ মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যও ছিলেন তিনি। বর্তমানে তাঁর স্ত্রী ও তিন ছেলে রয়েছে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...