Saturday, April 4, 2026

শত্রু দমনে এবার যুদ্ধে নামবে ‘দুর্গা’

Date:

Share post:

এবার আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় সেনা। শত্রু দমনে ওপর থেকে অগ্নিবর্ষণ করবে ‘দুর্গা’। লেজার হাতিয়ারটি তৈরি করছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা(DRDO)। DURGA ।। বা Directionally Unrestricted Ray-Gun Array নামের লেজার হাতিয়ারটির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সঙ্গে চলছে নানান পরীক্ষা-নিরীক্ষা।

জানা গিয়েছে ,’দুর্গা’ অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। যা থেকে অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি বেরিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান, জাহাজ মুহূর্তে ধ্বংস করে দিতে পারবে। প্রতিরক্ষামন্ত্রকের তরফে এর জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার আবেদন করেছে DRDO। প্রায় ১০০ কিলোওয়াট শক্তিসম্পন্ন অস্ত্রটি যুদ্ধবিমান,ট্যাংক ও নৌসেনার রণতরীগুলিতে মোতায়েন করা হতে পারে। দেশকে ‘আত্মনির্ভর’ হওয়ার জন্য আগেই বলেছিলেন কেন্দ্রীয় সরকার। দেশের প্রতিরক্ষার বিষয়টি বিশেষভাবে আত্মনির্ভর করতে উদগ্রীব সরকার। ২০০০ সাল থেকেই ‘দুর্গা’ প্রকল্প শুরুর চিন্তাভাবনা হয়েছিল। কিন্তু নানা জটিলতা থাকায় তা আর বেশি দূর এগোয়নি। কিন্তু সম্প্রতি চিনের আগ্রাসনের হাত থেকে দেশকে বাঁচাতে দেশের সামরিকবাহিনীর ওপর জোড় দেয় সরকার। ২০১৭ সালে চিত্রদুর্গে ট্রাকের উপর বসানো একটি ১ কিলোওয়াটের লেজার হাতিয়ার পরীক্ষা করে DRDO। DURGA।। তৈরিতে ভারতীয় সেনার আরও খানিকটা জোড় বাড়বে বলে আশা করা হচ্ছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...