Friday, April 3, 2026

ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে শ্রী সিমেন্টের সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পরও মিলল না কোনও সমাধান সূত্র

Date:

Share post:

সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পরও খুললো না ইস্টবেঙ্গল( East bengal)  শ্রী সিমেন্ট (shree cement)  চুক্তির জট। বেরলো না কোন সমাধান সূত্র।

ইনভেস্টর কোম্পানির শর্ত মেনে ইস্টবেঙ্গল কি আদৌ চূড়ান্ত চুক্তিতে সই করবে? আগামী মরসুমে শ্রী সিমেন্টের সঙ্গে যুক্ত হয়েই কি  আইএসএল খেলবে লাল-হলুদ ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে লাল-হলুদ সমর্থকদের মধ‍্যে। তবে বুধবার কার্যকরী কমিটির বৈঠকের পর বোঝাই যাচ্ছে, লগ্নিকারী ও ইস্টবেঙ্গল ক্লাব, দুই শিবির নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয়। ফলে এই বৈঠকেও বেরলো না কোন সমাধানসূত্র।

সূত্রের খবর, শ্রী সিমেন্টের পক্ষ থেকে লাল হলুদকে ৩১ শে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।  তার মধ্যে শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিতে স্বাক্ষর না করলে বিচ্ছেদের কথা ও নাকি বলে দেওয়া হয়েছে।

এদিকে লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়ে দিয়েছেন, তাঁরা নিজেদের অবস্থানে এখনও অনড়। এদিন তিনি বলেন, ” চুক্তির কয়েকটা বিষয় নিয়ে আমাদের আপত্তি ছিল। সেই জন্য গত ২ ডিসেম্বর ক্লাব ও শ্রী সিমেন্টের মধ্যে মধ্যস্থতাকারী তরুণ ঝুনঝুনওয়ালার কাছে একটি খসড়া পাঠানো হয়েছিল। কিন্তু এর কোনও জবাব এখনও আসেনি। তবে এই খসড়ার ভিত্তিতে বৈঠক হলে আমরা আলোচনা করতে রাজি। এরপরেও যদি ফের সমস্যা তৈরি হয়, তাহলে ফের একবার সদস্য-সমর্থকদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” অন্য দিকে ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুরও তাঁর অবস্থান থেকে সরতে নারাজ। তাঁর শিবিরের স্পষ্ট দাবি চূড়ান্ত চুক্তিতে ক্লাব সই না করলে তাঁদের তরফ থেকে আর বিনিয়োগ করা সম্ভব নয়। ফলে দলের ফুটবলারদের ভবিষ্যৎ অন্ধকারে।

আরও পড়ুন:চতুর্থ টি-২০ তে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...