Saturday, April 4, 2026

ফের মুখ পুড়ল বিজেপির: শিখা জানালেন, ‘না জানিয়ে প্রার্থী, দাঁড়াচ্ছি না’

Date:

Share post:

চৌরঙ্গী কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণার পরেই জোর বিতর্ক। প্রয়াত সোমেন মিত্র ঘরণী শিখা মিত্র সরাসরি বলেছেন, আমি মোটেই প্রার্থী হচ্ছি না। এ নিয়ে ভুয়ো খবর রটানো হচ্ছে। ছেলে রোহন আরও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমার মা বিজেপিতে যোগ দেননি। ন্যুনতম প্রাথমিক সদস্য পদও নেই। মাকে না জানিয়েই প্রার্থী করা হয়েছে। ফলে মা মোটেই প্রার্থী হচ্ছেন না।

আরও পড়ুন: Breaking: সোমেন মিত্রর স্ত্রী শিখা এবার চৌরঙ্গিতে বিজেপি প্রার্থী

সপ্তাহ কয়েক আগে শিখা মিত্রর বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি যাওয়ার পরেও খবর রটতে থাকে। বিজেপিতে যোগ দেওয়ার খবর রটতে থাকে। খোদ শিখা সে সময় এই জল্পনা ধামাচাপা দিয়েছিলেন। কিন্তু এবার প্রার্থী ঘোষণার পর সরাসরি ভিডিও ক্লিপিং পাঠিয়ে প্রার্থী হতে অস্বীকার করলেন। প্রার্থী পদ নিয়ে বিজেপির ক্ষোভ-বিক্ষোভে নাজেহাল নেতৃত্ব। এবার শিখা মিত্রর ঘটনায় কার্যত মুখ পুড়ল গেরুয়া শিবিরের। তারচেয়েও বড় কথা শুভেন্দু অধিকারী বিপাকে পড়লেন। কারণ, তিনিই ছিলেন বিজেপি-শিখার সেতুবন্ধকারী।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...