Monday, April 13, 2026

মর্মান্তিক! তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

Date:

Share post:

মর্মান্তিক পরিণতি ! তীব্র আর্থিক সঙ্কটের জেরে মা তার তিন সন্তানকে কীটনাশক খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করলেন। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার যোগেন্দ্রপুর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বছর পঁচিশের শিউলির সঙ্গে বিয়ে হয়েছিল রাজু ভোড়ের। হাওড়ার একটি কারখানায় কর্মরত রাজু সুযোগ পেলেই সংসারের টানে বাড়ি আসত।
অভিযোগ, মাস তিনেক ধরে সংসারে কোনও টাকা দিচ্ছিল না রাজু। সে কথা কানাঘুষো শুনেছিলেন স্থানীয়রাও । এই নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ফোনে ঝগড়াও করতেন শিউলি। কিন্তু তার যে এমন মর্মান্তিক পরিণতি ঘটবে তা কল্পনাও করতে পারেননি প্রতিবেশীরা। টাকা না পাঠানোতে প্রায় না খেতে পাওয়া অবস্থায় অনাহারে দিন কাটছিল পরিবারটির। শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমানে এই চরম পথ বেছে নেয় শিউলি।
বুধবার সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে দেখেন বিছানায় পড়ে আছে নিথর চারটি দেহ । দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ছয় বছরের একটি শিশুকে । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাকি তিনজন।
রাজুর মাও এই ঘটনায় হতবাক । তিনি বলেন, আমি একটু মানিয়ে নিতে বলেছিলাম। কিন্তু এভাবে বিষ খাবে বুঝতে পারিনি।
তাদের এই চরম পরিণতিতে কতগুলি প্রশ্ন সামনে এসেছে। কেন মাস দুয়েক ধরে বাড়ি ফিরছিলেন না রাজু ? কেনই বা তিনি সংসারে টাকা দেওয়া বন্ধ করলেন ? নেশার জন্যই কি সংসারের প্রতি বিমুখ হয়ে পড়েন রাজু? না কি অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছেন বছর বত্রিশ যুবক?
এর নেপথ্যে আসল কারণ কী, তাই এখন খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...