Saturday, April 4, 2026

অভিনব এক প্রতিযোগিতা, কারা হলেন ‘মিস্টার মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ২০২১’?

Date:

Share post:

ঝকঝকে আলো! গটগট করে হাঁটাচলা র‍্যাম্পজুড়ে! দারুণ দেখতে, লম্বা, সুদর্শন চেহারার! মডেলিং মানে তো আমরা এসব জানি। সম্প্রতি কলকাতা এয়ারপোর্টের হলিডে ইন-এ ‘মিস্টার মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ২০২১’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘পজিটিভ গ্রুপস’। প্রতিযোগিতার লক্ষ্য ছিল উদীয়মান মডেল এবং অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি ছাত্রছাত্রী, গৃহবধূ, সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকেই সামিল করা। এক অভিনব প্রতিযোগিতা।

‘পজিটিভ গ্রুপস’এর কর্ণধার সঞ্চিত শর্মা এবং শিরিন আহুজা জানিয়েছেন, সবাইকে একটা অভিনব প্ল্যাটফর্মের জোগান দিতে চান তাঁরা। যেখানে প্রতিযোগীরা যথাযথ ট্রেনিং এবং গ্রুমিংয়ের অবকাশ পাবেন। পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই তাঁরা এই প্রতিযোগিতার আয়োজন করতে চান। সব রাজ্য থেকে বাছাই করা সেরা ৭ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে এ বছরের ‘ফেস অফ ইস্টার্ন ইন্ডিয়া বিউটি পেজেন্ট’।

আরও পড়ুন-World Sleep Day 2021 : যারা ঘুম ‘অপছন্দ’ করেন তাঁরা দেখুন নিজেদের জন্য কী বিপদ ডেকে আনছেন

রৌনক মজুমদার

তিনটি রাউন্ডে প্রতিযোগীদের সৌন্দর্য ছাড়াও সামগ্রিক উপস্থাপনার বিচারে মিস্টার বেঙ্গল হন রাহুল বেরা, মিস বেঙ্গল খেতাব পেলেন শ্রেয়া মণ্ডল, বেস্ট রাম্প ওয়াকের জন্য খেতাব পেলেন রৌনক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখ, মিস ফেমিনা ফাইনালিস্ট সোনাল রবি শ্রীবাস্তব এবং সেলেব্রিটি ডিজাইনাররা।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...