Saturday, June 20, 2026

দলীয় কোন্দলে জেরবার বিজেপি বহিষ্কার করল দিলীপ সহ ১৫ নেতাকে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের(assembly election) প্রাক-মুহূর্তের বিজেপির(BJP) প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে রাজ্য নেতৃত্বরা(state leader)। কোথাও দল থেকে ইস্তফা, তো কোথাও আবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন বহু নেতা। একাধিক জায়গায় প্রবল বিক্ষোভ স্বাভাবিকভাবেই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে শীর্ষ নেতৃত্বের। এই পরিস্থিতিতে দলের রাশ শক্ত করতে কড়া পদক্ষেপ নিল অসম বিজেপি। বহিষ্কার করা হল ১৫ জন নেতাকে। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন অসম বিজেপির প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পালও(Dilip Pal)।

বিজেপির সাধারণ সম্পাদক রাজদীপ রায় জানান, দলের সিদ্ধান্ত অমান্য করায় দিলীপ পাল-সহ ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ধারা মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে ৬ বছরের জন্য। উল্লেখ্য, অসমের ১২৬ আসনের মধ্যে ৯২ আসনে লড়ছে শাসক বিজেপি। বাকি ৩৪ আসনে বিজেপির সহযোগী অসম গণ পরিষদ ও ইউনাইডেট পিপলস পার্টি লিবালরকে ছেড়ে দিয়েছে তারা। এখানে গত পাঁচ বছরের কাজকর্মের খতিয়ান দেখে গতবারের ১১ জন বিধায়ককে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। যার মধ্যে রয়েছে একজন মন্ত্রীও। এরপরই ক্ষোভে ফেটে পড়েন টিকিট না পাওয়া নেতারা। দলকে জবাব দিতে অনেকে আবার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এই বিক্ষোভের নেতৃত্ব দেন বিদায় বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপ পাল।

আরও পড়ুন:নজিরবিহীন! প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার রেল অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের

দলে থেকে দলের বিরুদ্ধে এহেন বিক্ষোভ স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারেনি অসম বিজেপি। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় গেরুয়া নেতৃত্বে তরফে। এরপরই দল থেকে বহিষ্কার করা হয় ১৫ জন নেতৃত্বকে। যারা হলেন, দিলীপকুমার পাল, রাও গজেন্দ্র সিং, প্রিয়াঙ্কা নেওগা, লখেশ্বর মোরান, তরুণ সাহু, থৈবা সিং, আশিস হালদার, ক্ষিতিশরঞ্জন পাল, সীমা এনগিপি, হেমন্ত অধিকারী, দেবজিত্‍ মোরান, রাজেশ কিষাণ ও দিলীপ দে।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...