Sunday, February 22, 2026

গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা, ২২ মার্চ লোকসভায় দলের সাংসদদের উপস্থিত থাকতে হবে হুইপ BJP-র

Date:

Share post:

দলের সব সাংসদকে ২২ মার্চ লোকসভায় উপস্থিত থাকতে হুইপ জারি করেছে ভারতীয় জনতা পার্টি। তিনটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে ওই দিন লোকসভায় আলোচনা হবে বলে সূত্রের খবর। গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত বা বিল পাশ করাতে সব দলই নির্দিষ্ট দিনগুলিতে সব সাংসদকে উপস্থিত থাকতে হুইপ জারি করে থাকে।

আরও পড়ুন-‘হুইল চেয়ারে বসে পা দেখাচ্ছেন দিদি’, খড়্গপুরে বিস্ফোরক মন্তব্য দিলীপের

বিজেপির চিফ হুইপ রাকেশ সিং দলের সাংসদদের আগামী ২২ মার্চ লোকসভার অধিবেশনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, ২২ মার্চ লোকসভায় নতুন ব্যাঙ্ক তৈরির ক্ষেত্রে তহবিল পরিকাঠামো সংক্রান্ত বিলগুলি নিয়ে আলোচনা হবে। সেই কারণেই দলের সব সাংসদের হাজিরা চায় বিজেপি। বিজেপি নেতা রাকেশ সিংহের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “লোকসভার সব বিজেপি সাংসদকে অবহিত করা হচ্ছে, যে আগামী ২২ মার্চ, সোমবার লোকসভায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তও পাশ করানো হবে। সেই কারণেই দলের সব সাংসদকে ওই দিন লোকসভায় হাজির থাকতে অনুরোধ করা হচ্ছে।”

Advt

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...