Saturday, June 20, 2026

হোয়াটসঅ্যাপ-ফেসবুক বন্ধের খবর থাকে, মানুষের মৃত্যুর খবর মোদি রাখে না: অভিষেক

Date:

Share post:

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) যখন পূর্ব মেদিনীপুরের সভা করছেন তখনই পশ্চিম মেদিনীপুরের সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শনিবার, প্রথম সভা করেন দাসপুরে। সেই সভা থেকে কেন্দ্রের বিজেপি (Bjp) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল (Tmc) সাংসদ। একই সঙ্গে তাঁর নিশানায় ছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

অভিষেক কটাক্ষ বলেন, হোয়াটসঅ্যাপ-ফেসবুক (Whatsapp-Facebook) বন্ধ থাকলে মোদির কাছে খবর থাকে, কিন্তু পরিযায়ী শ্রমিক-মৃত্যুর খবর, কৃষক মৃত্যুর খবর, দলিত কন্যার মৃত্যুর খবর থাকে না।

তৃণমূল সাংসদ অভিযোগ করেন, ডবল সরকারের কথা বিজেপি নেতানেত্রীরা বলছেন কারণ তাহলে আরও চুরি করতে পারবে। “বহিরাগতদের বাংলা ছাড়া করে ছাড়ব” হুঙ্কার দেন অভিষেক।

তৃণমূল সাংসদ অভিযোগ করেন, বাংলার কৃষ্টি সংস্কৃতি কিছুই জানে না বিজেপি। ভোট প্রচারে সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেকথাকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “আগে ‘সোনার ভারত’ করে দেখাও তারপর সোনার বাংলার কথা বলতে আসবে”। উন্নয়নে নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির থেকে অনেক গুণে গিয়ে বলে জানান অভিষেক।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...