Friday, April 3, 2026

আরএসএসের নয়া সম্পাদক হলেন দত্তাত্রেয় হোসেবালে

Date:

Share post:

প্রায় এক যুগ পর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের(RSS) সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন সুরেশ ভাইয়াজি যোশি। তার পরিবর্তে আরএসএসের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন দত্তাত্রেয় হোসেবালে(Dattatreya Hosabale)। শনিবার ব্যাঙ্গালুরুতে আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে দত্তাত্রেয়কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। প্রসঙ্গত, এই দত্তাত্রেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি।

উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলানো সুরেশ ভাইয়াজি যোশি তার শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। ফলস্বরূপ তার পরিবর্তে বিকল্প মুখ অত্যন্ত প্রয়োজন হয়ে উঠেছিল সংঘের জন্য। সংঘের সাধারণ সম্পাদক হিসেবে হাতের কাছে যে মুখগুলি ছিলেন তারা হলেন দত্তাত্রেয় হোসেবোলে, মনমোহন বৈদ্য। শেষ পর্যন্ত মোদি ঘনিষ্ঠ ৬৬ বছর বয়সী সংঘের প্রচারক দত্তাত্রেয় এই পদের জন্য মনোনীত হন।

আরও পড়ুন:লালুদার ফুচকার টানে ছুটে আসেন, বেহালা পশ্চিমে শ্রাবন্তী ঘরের মেয়ে বলেই পরিচয় দিলেন

প্রসঙ্গত, ১৯৫৫ সালের ১ ডিসেম্বর কর্ণাটকের শিমোগো জেলার সোরাবা গণ্ডেতে জন্মগ্রহণ করেন দত্তাত্রেয় হোসেবোলে। ছাত্রজীবনে সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হন। প্রায় ১৫ বছর সংগঠনের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারির বিরুদ্ধে জয়প্রকাশের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে যোগ দেন। জরুরি অবস্থার সময়ে জেলেও যেতে হয় তাঁকে। প্রায় ২২ মাস জেলে কাটিয়েছিলেন তিনি। ২০০৯ সালে সঙ্ঘের সহকারী সাধারণ সম্পাদক পদে দেওয়া হয় তাকে। দীর্ঘ বছর এই দায়িত্ব সামলানোর পরে সংগঠনের দ্বিতীয় শীর্ষ পদে উন্নীত হলেন তিনি।

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...