Wednesday, June 3, 2026

স্বাধীনতার ৭০ বছর পরেও সংরক্ষণ প্রয়োজন? প্রশ্ন তুলল শীর্ষ আদালত

Date:

Share post:

স্বাধীনতার ৭০ বছর (70 years of independece) পরেও সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে কি? অনগ্রসররা কি এখনও অগ্রসর হয়নি? এই প্রশ্ন তুলল শীর্ষ আদালত (supreme court)। শীর্ষ আদালতে মহারাষ্ট্রের মারাঠা সংরক্ষণ ব্যবস্থার বিল নিয়ে করা একটি মমালার শুনানি ছিল এদিন। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ  এই প্রশ্ন তুলেছে। আদালতের প্রশ্ন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে।হয়েছে বিতর্কও । কিন্তু  এই সংরক্ষণ আর কত প্রজন্ম ধরে চলবে? চাকরি ও শিক্ষায় মারাঠাদের ১৬ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে বিল পাশ করেছিল ঠাকরে সরকার। সেই বিল নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, যদি সংরক্ষণের ক্ষেত্রে ৫০ শতাংশ বা কোনও উর্ধ্বসীমা না থাকে তাহলে সকলের সমান অধিকার কীভাবে সুরক্ষিত হবে? ১৯৯৩ সালে ইন্দিরা সহায় মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যেন কোনও সংরক্ষণই ৫০ শতাংশ না পেরিয়ে যায়। কিন্তু মারাঠাদের সংরক্ষণ সংক্রান্ত বিল অনুযায়ী, ১৬ শতাংশ সংরক্ষণ হলে সেই অঙ্কটা ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।

সুপ্রিম কোর্টের এই প্রশ্নের মুখে মহারাষ্ট্র সরকারের  আইনজীবী মুকুল রোহতগি বলেন, আদালত ১৯৯৩ সালের ওই  রায়ট দিয়েছিল ১৯৩১ সালের জনগণনার ভিত্তিতে। এখন জনসংখ্যা ১৩৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে বিষয়টির পুনর্বিবেচনা উচিত। পাশাপাশি তিনি সংরক্ষণের বিষয়টি রাজ্য সরকারের হাতে ছাড়ার কথা জানান। সুপ্রিম কোর্টে রোহতগি জানান, কেন্দ্রের আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির ১০ শতাংশ সংরক্ষণও ৫০ শতাংশের সীমা পেরিয়ে যায়, তাই এই ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন। সুপ্রিম কোর্টে বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি এস আবদুল নাজ়ির, বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি এল রবীন্দ্র ভট্ট প্রশ্ন করেন, যদি উর্ধ্বসীমা না থাকে তাহলে সাম্যের কী হবে? পাশাপাশি অনগ্রসরতা কাটিয়ে না উঠতে পারার প্রসঙ্গ তুলে ধরেন।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...