Sunday, March 1, 2026

‘হুইল চেয়ারে বসে পা দেখাচ্ছেন দিদি’, খড়্গপুরে বিস্ফোরক মন্তব্য দিলীপের

Date:

Share post:

খড়্গপুরে প্রধানমন্ত্রীর(Prime Minister) জনসভায় উপস্থিত হয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তিনি দাবি করেন, দুয়ারের সরকার এখনও হুইলচেয়ার সরকারে পরিণত হয়েছে। একইসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে দিলীপ বলেন, ‘সরকারের কোনও কিছু দেখানোর নেই তাই পা দেখাচ্ছেন তিনি।’

শনিবার খড়্গপুরে বিএনআর মাঠে প্রধানমন্ত্রী পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানিয়ে ভাষণ দিতে ওঠেন দিলীপ ঘোষ। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, ‘দুয়ারে সরকারের সময় সবাই বলেছিল যমের দুয়ারে সরকার। আর এখন সরকার হুইল চেয়ারে চলে গিয়েছে। সরকার আর নিজের পায়ে হাঁটতে পারছে না।’ পাশাপাশি তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, ‘যে কাজ সরকার করেছে, তাতে লোক আর দিদির মুখ দেখতে চায় না। তাই পা দেখাচ্ছেন।’ সাধারণ মানুষকে পা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করছেন বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি। এছাড়াও, রাজ্যে বিজেপি সরকার এলে, ‘কোনও যুবককে কাজের জন্য বাইরের রাজ্যে যেতে হবে না। চিকিৎসার জন্য কাউকে বাইরের রাজ্যে যেতে হবে না। বিচারের জন্য থানায় গিয়ে পড়ে থাকতে হবে না। আর বা-বোনেরাও সুরক্ষিত থাকবেন’ বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:বিধি না মানলে লকডাউন এড়ানো যাবে না, সাবধান করলেন ফিরহাদ

একইসঙ্গে খড়্গপুরের জনসভা থেকে অতীতের বিজেপিকে তুলে ধরে তিনি বলেন, ২০১৬ সালে বিজেপি লড়াই ছিল বিধানসভায় ঢোকার। সেই সময় খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছিলেন বলেও স্মরণ করান এদিন। পাশাপাশি বলেন, এবারের লড়াই হল নবান্নে ঢোকার লড়াই। ২০০-র বেশি আসন নিয়ে সেই লড়াইয়ে বিজেপি জয়ী হবে বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

Advt

spot_img

Related articles

পশ্চিম এশিয়ায় মার্কিন আগ্রাসন: ‘নির্লজ্জ আগ্রাসন’ তোপ চিনের

আমেরিকা-ইজরায়েলের ( America- Israel) যৌথ ক্ষেপণাস্ত্র হামলাতে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-এর (Ayatullah K)। অন্যদিকে তেহেরানের...

ফের কাজের চাপে প্রাণ গেল বিএলও-র, শোকের ছায়া কামারহাটিতে

উত্তর ২৪ পরগনার কামারহাটির আনোয়ার বাগান এলাকায় কাজের অতিরিক্ত চাপের জেরে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর অকালমৃত্যুকে ঘিরে...

যে ভাষায় আক্রমণ সেই ভাষাতেই উত্তর: তৃণমূলের ডিজিটাল কর্মীদের বার্তা নেতৃত্বের

সময়ের সঙ্গে বদলেছে রাজনীতির ভাষা। তেমনই বদলেছে রাজনীতির পথ চলার ধরণও। সেই পথে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল...

SIR-এ ১ কোটি ২৫ লক্ষ ভোটারের নাম বাদ! সরব দেশবাঁচাও গণমঞ্চ

নির্বাচন কমিশন (Election Commission of India) শনিবার বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলার প্রায় ১ কোটি...