Friday, April 3, 2026

তারকা প্রার্থীর সঙ্গে ছবি তুলে বিপাকে কমিশনের কর্মীরা!

Date:

Share post:

হাতের কাছে তারকাকে পেয়ে লোভ সামলাতে পারলেন না খোদ নির্বাচন কমিশনের কর্মীরা! তারকার সঙ্গে এক এক করে ছবি তুললেন। অভিযোগ পাওয়া মাত্রই কমিশনের রক্তচক্ষুর শিকার কর্মীরা। আজ শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের মহকুমা শাসকের দফতরে।

আজ সেখানে মনোনয়ন জমা দিতে যান হুগলির চন্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। আর যশকে হাতের কাছে পেয়ে কাজ লাটে তুলে তাঁর সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলতে শুরু করেন কর্মীরা। যশের সঙ্গে ছবি তোলার সেই মূহুর্ত ক্যামেরাবন্দি করে নির্বাচন কমিশনের দারস্থ হয় তৃণমূল। এমন ঘটনায় তাজ্জব কর্তারা নড়েচড়ে বসেন। শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন,  অভিযুক্ত কর্মীদের প্রথমে শোকজ করে পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, ভোটের মুখে নির্দেশ নির্বাচন কমিশনের

Advt

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...