Friday, June 26, 2026

নন্দীগ্রামের বামপ্রার্থী মীনাক্ষীর সমর্থনে কী লিখলেন তরুণ মজুমদার?

Date:

Share post:

বাম প্রার্থীকে জেতাতে খোলা চিঠি। রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের (nandigram) সিপিএম (CPM) প্রার্থী মীনাক্ষী মজুমদারের সমর্থনে আবেদন বর্ষীয়ান বামপন্থী চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের। দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নামা তরুণ বাম প্রার্থীর সমর্থনে কী লিখলেন তরুণ মজুমদার?

নিজের বক্তব্য জানিয়ে খ্যাতনামা পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar) লেখেন, ”বিশেষ কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের নাম খবরের শিরোনামে উঠে এসেছে। প্রার্থীদের মধ্যে একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অপরজন শুভেন্দু অধিকারী। এই সেদিন পর্যন্ত আজ ওঁরা এক পার্টিতেই ছিলেন। আজ কী কারণে জানি না এঁরা পরস্পরের প্রতি রণহুংকার ছাড়ছেন। মিডিয়া ব্যস্ত এঁদের মচকানো পা আর ভাঙা গলার কসরৎ নিয়ে। এঁদের পাশাপাশি আরও একটি অল্পবয়সী মেয়ে আছে। যে হাতে লাল পতাকা নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে আর মানুষকে বোঝাচ্ছে যে, এই নিদারুণ সংকটে আমরা যদি ঠিক পথ না বেছে নিই, যদি হাতে হাত ধরে চলতে না পারি, তাহলে সামনে ঘোর বিপদ। মেয়েটির নাম মীনাক্ষী মুখার্জি। গর্ব করার মত মেয়ে। আপনারাই পারেন ওকে জিতিয়ে আনতে।”

আরও পড়ুন:অপছন্দের প্রার্থী, বিজেপি ছাড়লেন নদিয়ার ১৭ জন কর্মী

তৃণমূল-বিজেপি বিভাজনে দীর্ণ টলিপাড়ায় সম্প্রতি তৈরি হওয়া বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী শিল্পীদের ‘বিকল্প আছে’ মঞ্চের অন্যতম মুখ তরুণ মজুমদার। যাদবপুরে ‘বিকল্প আছে’ মঞ্চের একটি অনুষ্ঠানে গিয়ে তরুণ মজুমদার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেন। প্রত্যাশিতভাবেই এবার নজরকাড়া নন্দীগ্রাম কেন্দ্রে বাম প্রার্থীর সমর্থনে কলম ধরলেন বর্ষীয়ান বামপন্থী পরিচালক।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...