Tuesday, June 23, 2026

ফের বিতর্কে বিশ্বভারতী, সাধারণের যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হল গেট

Date:

Share post:

বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর। আদালতের নির্দেশ অমান্য করে সাধারণের যাতায়াতের একটি রাস্তা বন্ধ করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফলে নিয়মিত ওই রাস্তা ব্যবহারকারীদের সকাল থেকে ২কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে। ফলে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ স্থানীয়রা । মাস কয়েক আগে বিশ্বভারতীর মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল । সেই সময় বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। আদালতের নির্দেশে তৈরি হওয়া কমিটর যুক্তি ছিল, নিরাপত্তার খাতিরে বিশ্বভারতী পাঁচিল দিয়ে গেট বসালেও সেই গেট সাধারণ মানুষের চলাচলের জন্য খোলা রাখতে হবে।

সেই নির্দেশের পর একাধিক গেট তৈরি করা হয়। ওই গেট দিয়ে এত দিন চার চাকার গাড়ি চলাচল না করতে পারলেও সাইকেলে, বাইকে বা হেঁটে যাতায়াত করা যেত। কিন্তু শুক্রবার কার্যত আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বভারতীর শিক্ষক কর্মচারী পড়ুয়া ছাড়া বাকিদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সেন্ট্রাল অফিসের সামনে রাস্তার দু দিকের গেটই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । যদিও কার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে মুখ খুলতে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এই রাস্তা মেলার মাঠ এবং শান্তিনিকেতন থানা এলাকায় যাতায়াতের মূল রাস্তা। এই রাস্তা ব্যবহার করতে না পারার ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...