Wednesday, June 24, 2026

“বহিরাগত প্রার্থী মানবো না”, বৈশালীকে নিয়ে বালি বিজেপিতে বিদ্রোহের আগুন

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ নির্বাচনে (Assembly Election) যখন শাসক-সহ অন্যান্য বিরোধী দলগুলি প্রচারে ঝড় তুলেছে, ঠিক তখনই প্রার্থী পদ নিয়ে বিজেপির (BJP) অন্দরে চরম বিদ্রোহ। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, সর্বত্র বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। ঠিক একইভাবে সেই ক্ষোভের আগুন গিয়ে পড়েছে বালি (Bali) বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) এবার জার্সি বদলে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এবং নিজের কেন্দ্র থেকেই প্রত্যাশামতো বিজেপির টিকিট পেয়েছেন।

আরও পড়ুন-ফের বিতর্কে বিশ্বভারতী, সাধারণের যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হল গেট

কিন্তু প্রার্থী হিসেবে বৈশালী ডালমিয়ার (Baishali Dalmiya) নাম ঘোষণা হওয়া পর থেকেই ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে গেরুয়া শিবিরের অন্দরে। পথে নেমে বিজেপি কর্মী-সমর্থকরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্লোগান তুলছেন, “বহিরাগত বৈশালী ডালমিয়াকে মানছি না, মানব না”। মাসকয়েক আগে বৈশালীর বিরুদ্ধে এমনই স্লোগান তুলেছিলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। তারপরই দল ছাড়েন বৈশালী। এবার বিজেপিতে গিয়েও তাঁকে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে, “বহিরাগত” তকমা নিতে হচ্ছে। বৈশালী ডালমিয়াকে বাদ দিয়ে বালিতে অবিলম্বে ভূমিপত্রকে প্রার্থী করার দাবি জানাচ্ছেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। যা নিয়ে প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...