Saturday, April 4, 2026

চূড়ান্ত প্রস্তুতির রিপোর্ট নিতে আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

Date:

Share post:

রাজ্যে প্রথম দফার নির্বাচনের (Assembly Election) আর এক সপ্তাহ বাকি নেই। আগামী ২৭ মার্চ শুরু হয়ে যাচ্ছে ভোট গ্রহণ পর্ব। তার আগে আজ, সোমবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission Of India) ফুল বেঞ্চ। আগামীকাল, মঙ্গলবার উত্তরবঙ্গে যাবে কমিশনের ফুল বেঞ্চ। মূলত, বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির সার্বিক রিপোর্ট নিতেই রাজ্য সফরে কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুন-তৃণমূলের ইস্তাহার, অনেক প্রতিশ্রুতির মধ্যে ১০ টি

তার আগে গতকাল, রবিবার রাজ্যের সব জেলার জেলাশাসক ও পুলিশের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন CEO আরিজ আফতাব (Ariz Aftab)। কমিশন সূত্রে খবর, এদিন আরিজ আফতাব ও নির্বাচন কমিশনের অন্যান্য কর্তারা এডিজি আইন শৃঙ্খলা জগমোহন, প্রত্যেক জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন। জেলাশাসকদের জোর প্রস্তুতি নিতে বলা হয়েছে। ভোটের সর্বশেষ প্রস্তুতি, মনোনয়নপত্র দাখিল কেমন চলছে, বিভিন্ন মনোনয়নকেন্দ্রে কেমন পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়নের পরিকল্পনা সহ সব তথ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। যা সুনীল অরোরার নেতৃত্বাধীন ফুল বেঞ্চের কাছে পেশ করা হবে।

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...