Wednesday, June 24, 2026

বিজেপির নির্বাচনী ইস্তেহার “ভাঁওতা’: তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব বিজেপির ইস্তেহারকে ‘জুমলা’ বলে কটাক্ষ করার পরে এবার আসরে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন বাঁকুড়ার দলীয় প্রার্থীদের সমর্থনে তিনটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপির (Bjp) নির্বাচনী প্রতিশ্রুতিকে ভাঁওতা বলে কটাক্ষ করেন মমতা। একইসঙ্গে তৃণমূলের দেখে ইস্তেহার (Manifesto) তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সেই বাঁকুড়ার সভায় বিজেপিকে তীব্র আক্রমণ মমতা। তিনি বলেন, “২০১৪-র  লোকসভা ভোটের আগে বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেবে। এবার রাজ্যের ভোটের আগে বলছে চাল-ডাল দেবে। ওরা মিথ্যে কথা বলে, ভোট দেবেন না”।

মমতা বলেন, “নির্বাচনের আগে মিথ্যে কথা বলে। নির্বাচন হয়ে গেলে পালায়”। তৃণমূল (Tmc) নেত্রীর মতে, “চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি বিজেপির ভাঁওতা”।

ভোটের মুখে গরিব মানুষের জন্য ৫ টাকায় মধ্যাহ্নভোজের ‘মা ক্যান্টিন’ চালু করেছে রাজ্য সরকার। এবার তার পাল্টা ইস্তেহারে অন্নপূর্ণা ক্যান্টিনের ঘোষণা করেছে বিজেপি। সেখানে তিন বেলায় ৫ টাকায় মিলবে খাবার। রাজ্যে ফের ক্ষমতায় এলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। পাল্টা রেশনে চাল-গমের দাম কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে। এই দেখেই মমতা বলেন, “বিজেপির ইস্তেহারকে মিথ্যের ফুলঝুরি”।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...