Monday, April 6, 2026

নন্দীগ্রামে সারাদিনে ৯ কর্মসূচি শুভেন্দুর

Date:

Share post:

একদিনে নন্দীগ্রাম জুড়ে ৯ টি কর্মসূচি আছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সোমবার সকাল সাড়ে দশটা থেকেই নিজের কেন্দ্রে প্রচারে তিনি। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে নিজের কেন্দ্রে প্রচারে জোর দিয়েছেন শুভেন্দু।
সোমবার সকাল সাড়ে দশটায় ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সভা করেন তিনি । সেখানে তিনি ফের নিজেকে নন্দীগ্রামের ভোটার বলে দাবি করেন। ওই এলাকায় মোট তিনটি পথসভা রয়েছে তাঁর। দুপুর ১.৩০ পর্যন্ত পরপর পথসভা করবেন ভেকুটিয়ায়। ১.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত দলের স্থানীয় ১ হাজার নেতা-কর্মীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। তারপর ফের শুরু করবেন সভা। ৩.৩০ থেকে হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দু’টি সভা করবেন শিশির পুত্র। সেখানকার পথসভা সেরে তিনি যাবেন নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিকেল ৫.৩০ থেকে নন্দীগ্রামে সভা শুরু করবেন। এখানেও তিনটি সভা করবেন রাত ৮.৩০ পর্যন্ত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...