Monday, April 6, 2026

২৮ দিন নয়, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ হোক ৬-৮ সপ্তাহ পর: নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

দেশজুড়ে হঠাৎ প্রবলভাবে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের(coronavirus) দাপট। একাধিক রাজ্যে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। যদিও সমানতালে চলছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া(vaccination process)। এহেন অবস্থায় মাঝে করোনা প্রতিষেধক কোভিশিল্ড নিয়ে বড় বার্তা দিল কেন্দ্রীয় সরকার। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানানো হয়েছে, ৪ সপ্তাহের ব্যবধান বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধান করতে হবে কোভিশিল্ড(Covisild) গ্রাহকদের ক্ষেত্রে।

উল্লেখ্য, দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া শুরু হওয়ার পর সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল প্রথম ভ্যাকসিন নেওয়ার পর দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া যাবে ন্যূনতম ২৮ দিন পর। এই ভাবেই এতদিন চলছিল ভ্যাকসিন দেওয়ার কাজ। তবে সম্প্রতি এই নিয়মে পরিবর্তন এনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ পাঠানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। যেখানে জানানো হয়েছে, প্রথম ভ্যাকসিন নেওয়ার পর ৪ সপ্তাহ নয়, ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধান রাখতে হবে দ্বিতীয় ভ্যাকসিনের জন্য। তবে কেন এই নিয়মে পরিবর্তন? এ প্রসঙ্গে জানানো হয়েছে, যদি কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান ২৮ দিনের বেশি হয়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে। এই মর্মে ‘ন্যাশনাল টেকনিক্যাল গ্রুপ অফ ইমিউনাইজেশন’ একটি রেকমেন্ডেশন দিয়েছে , সেটিকেই তুলে ধরেছে সরকার।

আরও পড়ুন:তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনে নামবে, দাবি শমীকের

তবে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য এই নিয়ম প্রযোজ্য হলেও ভারতের তৈরি আরেকটি ভ্যাকসিন কোভ্যাকসিনের জন্য অবশ্য এই নিয়ম খাটছে না। এই ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ভ্যাকসিন এরপর দ্বিতীয় ভ্যাকসিনের মাঝের ব্যবধান রাখা হয়েছে ৪ সপ্তাহ। নয়া নিয়ম শুধুমাত্র প্রয়োগ করা হবে কোভিশিল্ড ভ্যাকসিন গ্রাহকদের জন্য।

Advt

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...