Friday, April 3, 2026

নন্দীগ্রামে লড়াই কঠিন বুঝেই তমলুকের কর্মীদের সঙ্গে আলাদা বৈঠকে শাহ

Date:

Share post:

এগরার জনসভার পর রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে আলাদাভাবে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷

এই তমলুক সাংগঠনিক জেলা তথা তমলুক লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র৷ গত লোকসভা নির্বাচনে তমলুকের কেন্দ্রগুলির মধ্যে একমাত্র পাঁশকুড়া- পশ্চিমে এগিয়ে ছিল বিজেপি৷ তাই নন্দীগ্রাম-সহ বাকি কেন্দ্রে লড়াই যে সহজ হবে না, তা বুঝেছেন অভিজ্ঞ শাহ। সে কারনেই এদিন তমলুক সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে বসেন তিনি৷

আরও পড়ুন-অ্যাম্বুল্যান্সে গিয়েই মনোনয়ন জমা দেবেন নিমতিতা বিস্ফোরণে আহত জাকির

সূত্রের খবর, এদিন, তমলুক সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে কী ভাবে ভোট করাতে হবে সে বিষয়ে একাধিক নির্দেশ দিয়েছেন শাহ। বলেছেন, তৃণমূলের দুর্নীতি শেষ না করা পর্যন্ত বিজেপি কর্মীদের দম ফেলা চলবে না। এদিনের সভায় নির্বাচনে দলীয় কর্মীদের কার কী ভূমিকা তাও বুঝিয়েছেন শাহ। সোশ্যাল মিডিয়ায় কী ভাবে দলের প্রচার করতে হবে সে বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে কিছু কর্মীকে পোলিং এজেন্টের প্রশিক্ষণও দেওয়া হবে।

ওদিকে, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই রাজ্যজুড়ে দলীয় কর্মীদের তুমুল বিক্ষোভ শুরু হয়েছে৷ এ ধরনের ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্টই বিরক্ত৷ এবার এই প্রার্থী-বিক্ষোভ ইস্যুতে কড়া বার্তাও দিয়েছেন অমিত শাহ৷ প্রার্থী বিক্ষোভ নিয়ে কড়া কথা শুনিয়ে তিনি বলেছেন, প্রার্থী নিয়ে কোনও বিক্ষোভ বরদাস্ত করবে না বিজেপি। তেমন হলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল। একই সঙ্গে তৃণমূল সরকারের অপসারণের কাজে একজোট হয়ে পথে নামার বার্তাও দলের কর্মীদের দিয়েছেন শাহ৷

Advt

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...