Saturday, April 4, 2026

তৃণমূলের ইস্তাহার, অনেক প্রতিশ্রুতির মধ্যে ১০ টি

Date:

Share post:

১. ২০১১ সালে বাংলার প্রতি ১০০ জনের মধ্যে ২০ জন ছিলেন গরিব। তৃণমূল ৩৫ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে উদ্ধার করবে। এর ফলে সংখ্যাটা কমে ১০০ জনের মধ্যে ৫ জন বা তারও কম হবে।

২. বেকারত্বের হার অর্ধেক করার জন্য আমরা বছরে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান করব। প্রতি বছর ১০ লক্ষ নতুন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি হবে। এর ফলে কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও জোরদার হবে।

৩. বাংলার ১.৬ কোটি পরিবারের কর্ত্রীকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। জেনারেল ক্যাটাগরিদের ₹৫০০ (বার্ষিক ₹৬,০০০) ও তফসিলি জাতি ও উপজাতি পরিবারকে ₹১,০০০ (বার্ষিক ₹১২,০০০)।

৪. আর রেশন দোকানে যাওয়ার দরকার হবে না। ১.৫ কোটি পরিবারকে বিনামূল্যে বাড়িতে মাসিক রেশন পৌঁছে দেওয়া হবে।

৫. কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ৬৮ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বছরে একর পিছু ₹১০,০০০ সহায়তা দেওয়া হবে।

৬. বাংলা আবাস যোজনার আওতায় আরও ২৫ লক্ষ স্বল্প মূল্যের বাড়ি নির্মাণ করা হবে। কাঁচা বাড়ির সংখ্যা ১% বা তারও কম করা হবে।

আরও পড়ুন-‘থাবড়ে লাল করে দেব’, পুলিশকে হুমকি মোর্চার আব্বাসের

৭. প্রতিটি বাড়িতে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। গ্রামীণ এলাকার প্রত্যেকটি বাড়ির জন্য নলযুক্ত পানীয় জল, মজবুত রাস্তা এবং উন্নত জল নিকাশির ব্যবস্থা করা হবে।

৮. সকল পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে, এর মাধ্যমে তারা অল্প সুদে ₹১০ লক্ষ পর্যন্ত লোন নিতে পারবে। প্রত্যেক ব্লকে অন্তত ১টি করে মডেল আবাসিক স্কুল তৈরি করা হবে।

৯. ২৩টি জেলা সদরে মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে।

১০. ৫০টি শহরের ২,৫০০ ‘মা’ ক্যান্টিনে ₹৫ করে ৭৫ কোটি ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করা হবে।

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...