Tuesday, March 31, 2026

সংক্রমণের দাপট রুখতে ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকেই ভ্যাকসিন

Date:

Share post:

শিয়রে নির্বাচন। তাঁর আগেই দেশে ফের করোনার দাপট বাড়ছে। মহারাষ্ট্র, পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে আবার নতুন করে শুরু হয়েছে লকডাউন। মঙ্গলবারও দেশের সংক্রমণের গণ্ডি ৪০ হাজার ছাড়িয়েছে। আর তাই এবার বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভোটের আগে করোনার বাড়বাড়ন্ত রুখতে এবার ৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকেই ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর(Prakah Javadekar)। আগামী ১ লা এপ্রিল থেকেই এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান হয়েছে।

করোনার সেকেন্ড ওয়েভকে আটকাতেই মূলত এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জানিয়েছে ফের লকডাউন হলে ধাক্কা সামলাতে পারবে না ভারতীয় অর্থনীতি। নেমে আসবে বিপর্যয়। তাই এখন থেকেই সর্তকতা অবলম্বন করতে চাইছে সরকার। এ দিন প্রকাশ জাভড়েকর ঘোষণার পাশাপাশি সকলকে করোনা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে আর্জি জানান। কো-উইন(CO-WIN) অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমেই টিকা পাচ্ছেন সকলে।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত প্রথম দফায় করোনা টিকা পেয়েছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির যোদ্ধারা। তারপর দ্বিতীয় দফায় করোনা টিকা পাচ্ছিলেন ৪৫ বছরের বেশি কো-মর্বিডিটি যুক্তরা ও ষাটোর্ধ্ব প্রত্যেকে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, দেশে ভ্যাকসিনের অভাব নেই। পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের ডোজ কেন্দ্রের হাতে রয়েছে।

Advt

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...