Monday, May 25, 2026

আব্বাসকে পাত্তা না দিয়ে সংখ্যালঘু অধ্যুষিত দেগঙ্গায় দলীয় প্রতীকে প্রার্থী ফরওয়ার্ড ব্লকের

Date:

Share post:

জোটের (Alliance) জট অব্যাহত। কংগ্রেসের (Congress) সঙ্গে আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqi) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) শুরু থেকেই আদায়-কাঁচকলায় সম্পর্ক। তাই সংযুক্ত মোর্চার প্লাটফর্ম থেকেই আব্বাসের কোটার আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে। একইভাবে কংগ্রেসের কোটার কেন্দ্রে প্রার্থী দিয়েছে আব্বাস।

কিন্তু বামফ্রন্টের (Left Front) শরিকের সঙ্গেও সমঝোতা হল না ফুরফুরা শরিফের পীরজাদার। এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও (Deganga) জোটে জট! আইএসএস-কে আসনটি ছাড়া হয়েছিল মহাজোটের স্বার্থে। কিন্তু আজ, মঙ্গলবার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক (Forward Bloc)। কোনও গোঁজ বা নির্দল নয়, একেবারে দলীয় প্রতীকে।

দেগঙ্গা আসনে (Deganga) আইএসএফের (ISF) প্রার্থী করিম আলি। কিন্তু, এই আসনটি পীরজাদার দলকে ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক (Forward Bloc)। জেলার নেতারা সাংবাদিক বৈঠক করে হাসানুজ্জামান চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আগেই আসনটি নিয়ে আপত্তি করেছিল ফব। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছিলেন, ”দেগঙ্গা প্রথাগত বামেদের আসন। মুসলিম লিগের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম।” এ দিন আলাদা প্রার্থী দেওয়া নিয়ে নরেনের মন্তব্য, আসনটি নিয়ে আলোচনা হয়নি। সে কারণে প্রার্থী দিয়েছি।

শুধু দেগঙ্গাতেই নয়, নওদায় কংগ্রেসের প্রার্থী পছন্দ নয় বলে আলাদা করে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব (CPIM)। পুরুলিয়ার কাশীপুর ও জয়পুরেও একই ছবি। কাশীপুরে দাঁড়িয়েছেন সিপিএমের মল্লিকা মাহাতো। সেখানে সুভাষ মাহাতোকে প্রার্থী করেছে কংগ্রেস। জয়পুরে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকলেও আলাদা করে কংগ্রেস প্রার্থী দিয়েছে। ফলে রাজনৈতিক মহলের দাবি, একুশের নির্বাচনে আদপে কোনও জোট হলো না, বলা ভাল বেশকিছু কেন্দ্রে আসন সমঝোতা হলো। এটাকে আর যাইহোক, “মহাজোট” বা “সংযুক্ত মোর্চা” বলা চলে না!

আরও পড়ুন- নন্দীগ্রামে পা রাখার আগে ক্ষমা চান মিঠুন: কুণাল

Advt

Related articles

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...